বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্যও কামনা করেছেন তিনি।
ঢাকার রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে পাঠানো এক অভিনন্দনবার্তায় পুতিন তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন।
বার্তায় রুশ প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন। বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর আগামী দিনের প্রচেষ্টা সফল হোক, এমন প্রত্যাশাও জানান তিনি।
দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কের প্রতিফলন ঘটেছে পুতিনের এই বার্তায়।